Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকাল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকাল বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ২৭ ডিসেম্বার, ২০২৩ ১৫:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

নিউজিল্যান্ড গিয়ে ১৯বারের চেষ্টায় স্বাগতিকদের ওয়ানডে হারিয়েছে বাংলাদেশ। ওই আত্মবিশ্বাসের প্রতিফলন টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শরিফুল-মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে কিউইরা ৯ উইকেটে হারিয়ে ১৩৪ রানে আটকে গেছে।

নেপিয়ারে আজ বুধবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল শান্ত। প্রথম ওভারে বোলিংয়ে আনেন স্পিনার শেখ মাহেদীকে। তিনি ১ রান দিয়ে ওপেনার টিম শেইফার্টকে (০) তুলে নেন। পরের ওভারে পরপর দুই উইকেট তুলে নেন শরিফুল। ১ রানে ৩ উইকেট পড়ে যায় কিউইদের।

ওই ধাক্কা সামলে ১৩৪ রানই ব্ল্যাক ক্যাপসদের জন্য ভালো পুঁজি বলতে হবে। দলটিকে লড়াই করার ওই পুঁজি এনে দিয়েছেন পেস অলরাউন্ডার জেমি নিশাম। তিনি ২৯ বলে তিনটি ছক্কা ও চারটি চারের শটে ৪৮ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন: নেপিয়ারে টাইগারদের উজ্জীবিত করতে বিশেষ আয়োজন...

এর আগে তিনে নামা ড্যারেল মিশেল ১৪ রানের ইনিংস খেলেন। মার্ক চাপম্যান করেন ১৯ রান। টি-২০’র নেতৃত্বভার পাওয়া স্পিন অলরাউন্ডার মিশেল স্যান্টনার ২২ বলে ২৩ রান করেন ও পেসার এডাম মিলনে ১৬ রানের ইনিংস খেলেন।

দলের হয়ে দারুণ বোলিং করেছেন বাঁ-হাতি পেসার শরিফুল। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। পেসার মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

তবে পেসার তানজিম ৪ ওভারে দিয়েছেন ৪৫ রান। উইকেট নিয়েছেন একটি। ডানহাতি অফ স্পিনার মাহেদী ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। লেগ স্পিনার রিশাদও একবারে খারাপ করেননি। তিনি ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন একটি উইকেট।

অনলাইন ডেস্ক