গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব

 অনলাইন ডেস্ক    ২৯ নভেম্বার, ২০২৩ ১৫:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 67 বার

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আজ বুধবার সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে পদ্মা সেতু হয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সাকিব কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গাড়ি নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন। সঙ্গে রয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল হোসেন অপু। এছাড়াও রয়েছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুুন: গণভবনে আশেপাশে মোবাই হারিয়ে থানায় সাকিবের জিডি...

তিনি গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শেষপর্যন্ত দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেয়া হয়েছে।

এদিকে সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব মাগুরায় পৌঁছে প্রথমে যাবেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখান থেকে আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের কবর জিয়ারত করতে মাগুরা পৌর গোরস্তানে যাবেন। এরপর শুরু হবে নির্বাচনী কার্যক্রম।

অনলাইন ডেস্ক