ডিপিএলের সুপার লিগের শেষ ম্যাচ খেলতে আজ সোমবার (৬ মে) সকাল ৯টার সময় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাঠে নামে শেখ জামাল ও প্রাইম ব্যাংক। সেখানেই ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এক ভক্ত সেলফি তুলতে আসলে তার ওপরে ফুঁসে উঠেছেন সাকিব আল হাসান। অবশ্য তার পেছনে কারণও রয়েছে।
ম্যাচ শুরুর আগে শেখ জামালের কোচ সোহেল ইসলাম ও প্রাইম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব। সে সময়ে এক ভক্ত সাকিবের সঙ্গে সেলফি তোলার আবদার করলে তাকে নিষেধ করেন তিনি। কিন্তু সেই ভক্ত নিষেধ না শুনলে ফুঁসে ওঠেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আরও পড়ুন: মেহেরপুরের বাজারে অপরিপক্ক লিচু বিক্রি হচ্ছে...
জোর করে ছবি তুলতে আসলে সাকিব তার হাতের ফোন কেড়ে নিতে চান। আরেক হাত দিয়ে ঘাড় চেপে ধরেন। পরে সেলফি না তুলেই ওই ভক্ত চলে যান। সে সময়ে সাকিব আবার দুই কোচের সঙ্গে আলাপে অংশ নেন।

এ দিকে ভক্তদের ওপরে এভাবে ফুঁসে ওঠার ঘটনা এই প্রথম ঘটালেন না সাকিব। এর আগে একাধিকবার এমন কাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
তবে সাকিবকে দেখে নিজেদেরকে যেন সংযত করতে ভুলে যান ভক্তরা। তাতে এই ক্রিকেটারের অবস্থা কিংবা পরিবেশ না বুঝেই অনেকেই ছবি তুলতে চান, কাছে আসেন। আর তাতেই বাঁধে বিপত্তি।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









