নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দলে নেই ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে টাইগারদের অধিনায়ক হিসেবে দলে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে দলে ঘটেছে নানা নাটকীয়তা।
বিশ্বকাপের আগেই দলে দেখা দিয়েছে সাকিব ও তামিম দ্বন্দ্ব। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় চায় টাইগাররা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতেও দলের বেশকিছু খেলোয়াড়কে রাখা হয়েছে বিশ্রামে।
বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হয়েছে লিটন দাসকে। তাই প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শান্ত। শারীরিক অসুস্থার কারণে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন তাসকিন। চোট নিয়ে শঙ্কায় আছেন মেহেদি হাসান মিরাজও।
আরও পড়ুন: তাসকিনকে নিয়ে শঙ্কায় বাংলাদেশ, আবারো সুযোগ পেতে পারে খালেক...
তাসকিন অসুস্থ থাকায় তৃতীয় ম্যাচের জন্য দলে জায়গা হলো পেসার খালেদ আহমেদ।
শেষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের ওপেনিংয়ে দেখা যেতে পারে দুই তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও জাকির হাসানকে। এরপর খেলতে নাববেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিডল অর্ডারে খেলতে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। সাকিব না থাকায় অন্তত পাঁচ বোলার নিয়ে একাদশ সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
সেক্ষেত্রে দুই স্পিনার শেখ মেহেদি ও নাসুম আহমেদের সঙ্গে থাকবেন তিন পেসার হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









