Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শামিকে বিয়ে করতে চান বাঙালি অভিনেত্রী

শামিকে বিয়ে করতে চান বাঙালি অভিনেত্রী

 অনলাইন ডেস্ক    ১১ নভেম্বার, ২০২৩ ১৩:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 49 বার

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এরই মধ্যে বিশ্বকাপের চার ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৬ উইকেট। দারুণ খেলার সুবাদে একটি প্রস্তাবও পেয়েছেন তিনি। সেটি বিয়ের প্রস্তাব। অভিনেত্রী ও রাজনীতিবিদ পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব দিয়েছেন শামিকে।

কলকাতায় জন্ম নেয়া পায়েল পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির হাত ধরে বলিউডে পা রাখলেও, এখন পর্যন্ত তেমন সাড়া ফেলতে পারেননি। তিনি সেন্ট পল্স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন।

তবে হঠাৎ করে আলোচনায় এসেছেন ভারতীয় এই অভিনেত্রী। বিশ্বকাপে মোহাম্মদ শামির দুর্দান্ত পারফর্মেন্স দেখে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পায়েল ঘোষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ পায়েল লিখেছেন, ‘শামি, তুমি নিজের ইংরেজি ঠিক করো, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’

আরও পড়ুন: বিশ্বকাপে এক ম্যাচে ডাক পেয়ে বিজয়ের স্বপ্নপূরণ...

যদিও পোস্টের শেষে তিনি হাসির ইমোজি জুড়ে দিয়েছেন। ফলে অনেকেই এটাকে মজা হিসেবেই দেখছে। তবে এমন পোস্টের পর তা ইন্টারনেট জগতে ভাইরাল হয়েছে। এদিকে এখনো এ নিয়ে শামির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৪ সালে মডেল হাসিন জাহানকে বিয়ে করেন শামি। পরের বছর দুজনে মেয়ের বাবা–মা হলেও পারিবারিক কলহে এখন আলাদা বসবাস করছেন তারা। হাসিন জাহান শামির বিরুদ্ধে অত্যাচার, বিশ্বাসভঙ্গ ও ম্যাচ পাতানোর অভিযোগে আদালতে মামলাও ঠুকেন।

অনলাইন ডেস্ক