Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কান ক্রিকেটার গ্রেফতার

ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কান ক্রিকেটার গ্রেফতার

 অনলাইন ডেস্ক    ৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৯:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

২০২০ সালের লঙ্কান প্রিমিয়ার লিগ আসরে দুই ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রলোভন দেখানো হয়েছিলো। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগও উঠেছিল। সেই ফিক্সিংয়ের অভিযোগে বুধবার (৬ সেপ্টেম্বর) সাবেক লঙ্কান ক্রিকেটার সচিত্র সেনানায়েকেকে শ্রীলঙ্কা থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, দুই ক্রিকেটারকে ফোনে ম্যাচ পাতানোর জন্য প্রলুব্ধ করেছিলেন সচিত্র সেনানায়েকে। এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য গত ১৪ আগস্ট কলম্বোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সেনানায়েকের ওপর তিন মাসের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার জন্য নির্দেশ দিয়েছিল।

তবে তিন মাস হওয়ার আগেই সেনানায়েকে গ্রেফতার করেছে অনুসন্ধান ইউনিট। বুধবার নিজেই আত্মসমর্পণ করেছিলেন সেনানায়েকে। তারপর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন: এশিয়া কাপের আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ...

শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে সচিত্র সেনানায়েকে ৪৯টি ওয়ানডে, ২৪টি টি-টোয়েন্টি এবং একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন।

লঙ্কান এই তারকা ক্রিকেটারের ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এবং দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালে।

অনলাইন ডেস্ক