Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভারত মিশন শেষে দেশে ফিরলেন টাইগাররা

ভারত মিশন শেষে দেশে ফিরলেন টাইগাররা

 অনলাইন ডেস্ক    ১৪ অক্টোবার, ২০২৪ ১১:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

পাকিস্তান থেকে ফুরফুরে মেজাজেই দেশে ফিরেছিলো বাংলাদেশ। তারপর বড় স্বপ্ন নিয়ে গত মাসে ভারত সফরে যায় টাইগাররা। তবে ভারতে গিয়ে পুরো টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই হারে তারা। শুধু হার নয়, ভারত রীতিমতো বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করেছে বললেও ভুল হবে না।

ব্যর্থ মিশন শেষে রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে হায়দারাবাদ থেকে ঢাকা এসে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরাও ফিরেছেন। মূলত হায়দারাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা। দলের সঙ্গেই এসেছেন তামিম ইকবাল।

এছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সর্বশেষ ভারত সিরিজে ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ে বেশ দুর্বলতা লক্ষ্য করা গেছে। কেননা টেস্টে টপ অর্ডার থেকে আসেনি কোনও বড় রান।

এমনকি সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও টপ অর্ডারের ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। বোলাররাও নিজেদের মেলে ধরতে পারেননি সেভাবে। বাংলাদেশ দলের ব্যাটিং দুর্বলতা আজ নতুন নয়। বিশেষ করে টপ অর্ডার নিয়ে দল ভুগছে অনেক দিন ধরেই। দিনের পর দিন উন্নতির বদলে টাইগার ব্যাটারদের অবনতি হচ্ছে।

অনলাইন ডেস্ক