Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

গাংনীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন, ২০২৪ ০৯:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

মেহেরপুরের গাংনীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্প ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক