Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মুজিবনগরের উন্নয়নে দুই মন্ত্রীর আশ্বাস

মুজিবনগরের উন্নয়নে দুই মন্ত্রীর আশ্বাস

 তরিকুল ইসলাম    ১৭ এপ্রিল, ২০২৪ ১৩:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ। সেখানে মুজিবনগরের উন্নয়নে আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক ও জনপ্রশাসন মন্ত্রী।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, আওয়ায়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দীন নাছিম, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এরপরে আম্রকাননে জাকজমকপূর্ণ কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনছার, বিএনসিসি ও ছাত্রছাত্রীদের একাধিক দল কুজকাওয়াজ প্রদর্শন করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইতিমধ্যে ৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ঐতিহাসিক মুজিবনগর দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু...

এছাড়া কেউ যদি ভূয়া মুক্তিযোদ্ধার সুনির্দিষ্ট তথ্য দিতে পরে তাহলে সাথে সাথে সেই মুক্তিযোদ্ধার সনদ ও বাতিল করা হবে। দ্রুততম সময়ে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি নির্মান কাজের প্রতিশ্রতি দেন তিনি।

অন্যদিকে মুজিবনগর চেকপোস্ট ও স্থলবন্দর চালুর জন্য ভারত বাংলাদেশ পর্যায়ে প্রয়োজনীয় কাজ চলছে বলে জানান জনপ্রমানমন্ত্রী ফরহাদ হোসেন।

সকাল দশটার সময় শেখ হাসিনা মঞ্চে শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভা। সেখানে বক্তৃতা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তরিকুল ইসলাম