৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আগামী ২১মে লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ কে এম ফয়জুল হক রোম নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের নিয়ে তিনি আজ শনিবার (১৮ মে) উপজেলার লোহাগড়া বাজার এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, এ কে এম ফয়জুল হক রোম উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ভোট কামনা করছেন।
উপজেলার চেয়ারম্যান প্রার্থী এ কে এম ফয়জুল হক রোম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পারিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
আরও পড়ুন: সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবী ইবি শাপলা ফোরামের...
এ বিষয়ে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এ কে এম ফয়জুল হক রোম বলেন, এ সরকারের উন্নয়ন কাজের ধারবাহিকতা ধরে রাখতে জনগন আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন সেই বিশ্বাস আমার রয়েছে।
‘সাধারণ মানুষ পরিবর্তন চায়। পরিবর্তনের জন্য নতুনদের মাঝ থেকে আমার প্রতি ভোটাররা ব্যাপক সাড়া দিচ্ছে। আশা করি পরিবর্তনের জন্যই জনগন বিশাল ভোটের ব্যাবধানে আমাকে বিজয়ী করবেন। আর আমি বিজয়ী হতে পারলে উন্নয়নের মাধ্যমে পরিবর্তন প্রত্যাশিদের আশা পূরণ করবো।’
মোঃ সাব্বির জমাদ্দার, লোহাগড়া






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































