তৃতীয় দফায় বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার সময় একটি পণ্যবাহী চলন্ত ট্রাকে আগুন দিয়েছেন অবরোধকারীরা।
মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় ট্রাকচালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পাগলী ও সন্তান ফিরে পেল আপন ঠিকানা...
তিনি বলেন, আজ ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেন অবরোধকারী।
আব্দুল কাদের জিলানী আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুড়ে গেছে। পরে ট্রাকটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নেয়া হয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































