Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ২ কোটি সাড়ে ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ আটক-২

মেহেরপুরে ২ কোটি সাড়ে ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ আটক-২

 নিজস্ব প্রতিবেদক    ১২ সেপ্টেম্বার, ২০২৪ ১৮:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 163 বার

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে আনুমানিক ২ কেজি ৬১৮.৬৮ গ্রাম স্বর্ণ (২৫টি দ্বিখন্ডিত স্বর্ণের বার), নগদ ৫ হাজার ৮০৪ টাকাসহ দুই স্বর্ণ পাচারকারিকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৫ টার সময় ঢাকা থেকে মেহেরপুরগামী ছেড়ে আসা “জেআর পরিবহন’’ (যার নং-১৪-৬৭৯১) তল্লাশি করে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকৃতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের চকপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বিকাল সাড়ে তিনটার সময় প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি”র নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সুনিদির্ষ্ট তথ্যের ভিত্তিতে মেহেরপুর জেলার সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি গ্রামের রাস্তা থেকে জেআর পরিবহনের ওই বাসটি তল্লাশি করে স্বর্ণসহ এই স্বর্ণ পাচারকারী আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মুল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।

এ ব্যাপারে মামলা দায়ের এবং উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক