Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সরকারি দপ্তরের নামে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ; ডিবির জালে ধরা ৪

সরকারি দপ্তরের নামে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ; ডিবির জালে ধরা ৪

 ঢাকা প্রতিনিধি    ২৯ মার্চ, ২০২৪ ০৯:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ নাসির চৌধুরী, মোঃ নাসিম মাহমুদ ও জুয়েল রানা। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও বেশ কিছু ভুয়া নিয়োগপত্র, চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, রেলপথ মন্ত্রণালয়ের এমএলএসএস পদের চাকরী দেওয়ার কথা বলে এক জনের কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে নিয়োগপত্র প্রদান করে একটি প্রতারক চক্র। উক্ত নিয়োগপত্র নিয়ে রেলপথ মন্ত্রণালয়ে যোগদানের জন্য গেলে ভিকটিম জানতে পারেন নিয়োগপত্রটি ভুয়া। পরে তাদের সাথে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পায় ভিকটিম। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে গত ৫ মার্চ ডিএমপির চকবাজার থানায় মামলা দায়ের করেন।

মামলা তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা গত দুই-তিন বছর যাবৎ চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছে। তাদের হোয়্যাট্স অ্যাপ ও মেসেঞ্জার পর্যালোচনা করে দেখা যায়, রেলপথ, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়, কারা অধিদপ্তর, পররাষ্ট্র দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিআরটিসি, বিএডিসি, এলজিইডি, সচিবালয়, বিভিন্ন ব্যাংক, প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন, মেট্রোরেল, এয়ারপোর্ট, তিতাস গ্যাস ও ওয়াসায় আউটসোর্সিং এবং সেনাবাহিনীর সিভিল পদে নিয়োগ দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেফতারকৃতদের চকবাজার থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা প্রতিনিধি