Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে নৌকা মার্কার সমর্থনে লিফলেট বিতরণ

গাংনীতে নৌকা মার্কার সমর্থনে লিফলেট বিতরণ

 তরিকুল ইসলাম    ৩০ ডিসেম্বার, ২০২৩ ০৯:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 62 বার

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে নৌকা মার্কার সমর্থনে লিফলেট বিতরণ করেছে জাতীয় শ্রমিক লীগ। গত শুক্রবার সাহারবাটি বাজারে ও বিভিন্ন পাড়া মহাল্লায় লিফলেট বিতরণ করা হয়।

এর আগে, সাহারবাটিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: গাংনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু...

গাংনী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহারবাটি ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুর্শেদ অতুল, ডা. নাজমুল হক সাগরের ছোট বোন খালেদা ফেনসি খানম।

এ সময় জাতীয় শ্রমিক লীগের সহ-সভপতি শাখাওয়াত হোসেন, ইউনিয়ান জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইমন, উপজেলার জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক চঞ্নচল সহ জাতীয় শ্রমিক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম