গ্যাসলাইনের জরুরি সংস্কারকাজের জন্য আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে।
আরও পড়ুন: আজ বইমেলা শুরু দুপুর ১২টায়...
রাজধানীর মগবাজার, তেজগাঁও, মধুবাগ, হাতিরঝিল, নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, মীরেরবাগ, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































