Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ২১ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস

২১ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস

 অনলাইন ডেস্ক    ২৭ জানুয়ারী, ২০২৪ ১২:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

বাংলাদেশের ২১ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আজ শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে।

আরও পড়ুন: গাংনীতে কলেজে রাস্তা নির্মাণ সরঞ্জাম রেখে কাজ করায়, দুদিন ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম...

এছাড়া গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।


আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঘন কুয়াশার কারণে নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে ।সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি হতে পারে।

অনলাইন ডেস্ক