Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ, ২০২৪ ১৬:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

মেহেরপুর জেলা কারাগারের আব্দুল আউয়াল (৪২) নামের এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে নয়টার সময় মৃত্যু বরণ করেন।

নিহত আব্দুল আউয়াল গাংনী উপজেলার বামন্দি গ্রামের রকবুল হোসেনর ছেলে।

জেলার মোঃ আমানুল্লাহ বলেন, নিহত আব্দুল আউয়াল ৩৬/১/৮ খ মাদক মামলার আসামী ছিলেন। তিনি গত ১৫ জানুয়ারি জেল হাজতে আসেন।

আরও পড়ুন: মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত...

তিনি আরও বলেন, আজ ৭মার্চ হঠাৎ করে অসুস্থ হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে থাকা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মোঃ লিওন বলেন, তাকে আমি মৃত অবস্থাতে পেয়েছি। মৃত্যুর কারণ ময়না তদন্তের পরে বলা যেতে পারে।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক