মেহেরপুরের মুজিবনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিকটবর্তি কেদারগঞ্জ বাজারের অদূরের মাঠের ভূট্টাক্ষেত থেকে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় আইউব আলী (৬০) নামের এক মানষিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবন্ধী আইউব আলী মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা।
মুজিবনগর থানা পুলিশের একটিদল কেদারগঞ্জ-রামনগর গ্রামের মধ্যেবর্তি তারের কোল মাঠ নামক স্থানের জনৈক হুদা মাস্টারের ভূট্টাক্ষেত থেকে আইউব আলীর মরদেহ উদ্ধার করে।
আইয়ুব আলীর পরিবার সূত্র জানায়, আইউব আলী কিছুটা মানসিক রোগী ছিল। সে একদিন আগে নিখোঁজ হয়। কিভাবে মারা গেছে বুঝতে পারছিনা।
আরও পড়ন: কারাগার থেকেই ভোট দিলেন ইমরান খান...
স্থানীয়রা জানান, বুধবার সকালে আইউব আলী বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়।
স্থানীয়রা আরও জানান, আজ সকালে কেদারগঞ্জ-রামনগর গ্রামের তারের কোল মাঠের ভূট্টাক্ষেতে আইউব আলীর মরদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা। মরদেহ কিছু অংশ শিয়ালে খেয়েছে। বিষয়টি পুলিশকে জানোন হয় ৷ পরে মুজিবনগর থানা পুলিশের একটিদল মরদেহ উদ্ধার করে।
মুজিবনগর থানার (ওসি) উজ্জল দত্ত বলেন, মরদেহ দেহের কিছু অংশ ক্ষত রয়েছে। আইউব আলীর কিভাবে মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের পর জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































