মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোত্তালিব আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম।
এসময় গাংনী উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহিদরে স্মরণে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম জাহিদ হোসেন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































