Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ আহত

গাংনীতে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ আহত

 তরিকুল ইসলাম    ২৯ মার্চ, ২০২৪ ০৯:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

মেহেরপুরের গাংনীতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর আখ সেন্টার নামক স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার সময় ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

আহত নজরুল গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের নছের মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বৃদ্ধ নজরুল বাইসাইকেলে চড়ে গাংনী শহর থেকে নিজ গ্রাম পশ্চিম মালসাদহের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মারাত্বক ভাবে আহত হয় সে।

আরও পড়ুন: গাংনীতে ট্রলি চাপায় এক শিশুর মৃত্যু...

স্থানীয়রা আরও জানান, পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন নজরুল ইসলামের একটি হাত ভেঙে গেছে। পরে ট্রাকটি জব্দ করে গাংনী থানায় নেওয়া হয়।

তরিকুল ইসলাম