মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জননেতা অধ্যাপক ফরহাদ হোসেন, এম পি এর পক্ষ থেকে তার ব্যক্তিগত উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টার মিলনয়তনে আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলায় বিভিন্ন গ্রামের মা-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মা-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।
উক্ত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিরূদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই মিথ্যা ষড়যন্ত্রকে আমাদের রুখে দিতে হবে কারণ ষড়যন্ত্রকারীরা সবসময়ই ষড়যন্ত্র করবে তাদের রুখে দিতে আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনকে সজাগ থাকতে হবে।
আরও পড়ুন: জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মুজিবনগরে উপহার সামগ্রী বিতরণ...
সৈয়দা মোনালিসা ইসলাম আরও বলেন, আমাদের যুব মহিলা লীগের সকল নেতা কর্মীরা সজাগ থাকবেন যাতে করে কোন ষড়যন্ত্রকারী সফল হতে না পারে । জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন আপনাদের পরিচিত মুখ মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মাধ্যমে এই মেহেরপুরকে উন্নয়নে ভাসিয়ে দিয়েছেন যা স্বাধীনতার পর আর কেউ করেনি।
উক্ত অনুষ্ঠানে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের এত উন্নয়ন সম্ভব হচ্ছে এই দেশকে উন্নয়নশীল দেশে এগিয়ে নিতে দিনরাত কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সভাপতি, মানবতার মা আমাদের অহংকার জননেত্রী শেখ হাসিনা।
উক্ত অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুথশোভা মন্ডল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুল নেছা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীরা।
উক্ত অনুষ্ঠান শেষ ৪০০ জন মা বোনদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































