Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানদের বরণ

গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানদের বরণ

 নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন, ২০২৪ ১১:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর।

জাতীয় সংসদ সদস্য ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, ভাইসচেয়ারম্যান ফারুক হাসান ও মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ নাছিমা খাতুনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

আরও পড়ুন: মেহেরপুরের পুলিশ সুপার এশিয়া প্যাসিফিক চ্যাপ্টার রি-ট্রেইনার কনফারেন্স”–এ যোগদান...

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী থানার ওসি তাজুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, গাংনী বাজার কমিটির সভাপতি সালাহউদ্দিন শাওন, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, গাংনী উপজেলা শ্রমিকলীগের সভাপতি জিয়াউদ্দিন প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক