Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে মরা গরু জবাই, মাংস বিক্রেতাকে জরিমানা

গাংনীতে মরা গরু জবাই, মাংস বিক্রেতাকে জরিমানা

 নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১৯:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 54 বার

মেহেরপুরের গাংনীতে মরা গরু জবাই এর সময় জাহাঙ্গীর আলম(৪৫) নামের এক মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে গাংনী কসাইখানায় এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাংনী কসাইখানায় একটি মরা গরু জবাই করা হচ্ছে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত মাংস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৪৫) কে হাতেনাতে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক