Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ শুরু

চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ শুরু

 অনলাইন ডেস্ক    ৫ জুন, ২০২৪ ১১:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ আজ বুধবার (৫ জুন) সকাল ৮টার সময় শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৬০টি উপজেলার মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং বাকি ৫৪টি উপজেলায় কাগজের ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে।

এ দিকে নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

চতুর্থ ধাপের নির্বাচনে প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের এক লাখ ১০ হাজারের বেশি সদস্য মাঠে রয়েছেন।

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ১৭ উপজেলায় অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করছি, নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

আরও পড়ুন: আজ বিশ্ব পরিবেশ দিবস...

নির্বাচন কমিশন জানায়, এবার চার ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে। ৮ মে প্রথম, ২১ মে দ্বিতীয় এবং ২৯ মে তৃতীয় ধাপে ভোটগ্রহণ হয়। আজ চতুর্থ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে মূলত শেষ হতে যাচ্ছে এ নির্বাচন।

তবে স্থগিত হওয়া ২০টি উপজেলায় ৯ জুন ভোটগ্রহণ হবে। ৬০টি উপজেলায় ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্র এবং এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন ভোটার রয়েছেন।

অনলাইন ডেস্ক