Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে বিভিন্ন রোগীদের আর্থিক সহায়তা চেক বিতরণ

মেহেরপুরে বিভিন্ন রোগীদের আর্থিক সহায়তা চেক বিতরণ

 নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন, ২০২৪ ১৮:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার (১৫ জনু) সকালে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোক সহ বিভিন্ন রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চেক বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে চেক বিতরণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ৩৪ জনের মাঝে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৪ জনের মাঝে ৭ লক্ষ টাকা, মুজিবনগর উপজেলা ১০ জনের মধ্যে ৫ লক্ষ টাকা এবং গাংনী উপজেলায় ১০ জনের মধ্যে ৫ লক্ষ টাকা চেক বিতরণ করেন।

আরও পড়ুন: হাসিমুখে মেলোনির সঙ্গে সেলফি তুলেছেন নরেন্দ্র মোদি...

এসময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, শহর সমাজসেবা পরিষদের সাবেক সভাপতি আমিনুল ইসলাম খোকন,জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা আবুল মনসুর প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক