Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

গাংনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

  তরিকুল ইসলাম    ১৫ জানুয়ারী, ২০২৫ ২০:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

মেহেরপুরের গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলামের নেতৃত্বে গাংনী বাজারের পথচারী ও দোকানে দোকানে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সংগঠক আমির হামজা, যুগ্ম সদস্য সাদ্দাম হোসেন জীবন, সদস্য আবিরসহ অনেকেই।

বিতরণকৃত লিফলেটে জুলাই অভ্যুত্থানে শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি প্রদান, অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার, ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্ব পরিস্কার উল্লেখ থাকতে হবে, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ধারাবাহিকতা পরিস্কার করতে হবে, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার, নতুন রাজনৈতিক দল বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রæতি, জুলাই অভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা লক্ষ্য ছিল না, বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্তি করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। উল্লেখিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।


উল্লেখ্য, গত ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে উৎখাত করেছে। স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রথম কুখ্যাতি অর্জন করেন। গত ০৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে লাখো জনতার উপস্থিতিতে এক দফা ঘোষণা করা হয়। সেই ঘোষণার আলোকে খুনি হাসিনার পতনের পাশাপাশি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তি হয়।

তরিকুল ইসলাম