মেহেরপুরের গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে গম কাটা মেশিনের ধাক্কায় আজ শনিবার দুপুর ১২ টার সময় বজলুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত বজলুর রহমান দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বজলুর রহমানের জমিতে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটছিলেন এক চালক। চলন্ত মেশিনটি পিছনে ঘোরাতে গেলে, আকস্মিক ভাবে মেশিনের ধাক্কায় কৃষক বজলুর রহমান গুরুতর ভাবে আহত হয়।
আরও পড়ুন: ইবির নতুন ছাত্র উপদেষ্টা হলেন ড. বাকী বিল্লাহ...
এ সময় মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।
আহত বজলুর রহমানকে কুষ্টিয়া নিয়ে গেলে পথে মধ্যে মারা যায়।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































