Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অটো রিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে আটক ৩

অটো রিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে আটক ৩

 জাহিদ হাসান মুক্তার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি    ১৪ নভেম্বার, ২০২৪ ১০:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 71 বার

কিশোরগঞ্জে অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জনতার হাতে ৩ চোর আটক হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া চৌরাস্তা বাজারে জনতার হাতে আটক হয় এ তিন জন।

আটককৃতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার করমুলী কামালিয়াচর এলাকার আঃ রাশিদ এর ছেলে সোলাইমান (২৮), মতিউর রহমান এর ছেলে আলমগীর(৩০) ও বাদল মিয়ার ছেলে নয়ন(৩২) খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ এসে তাদের থানা হেফাজতে নিয়ে যায়।

অটো রিকশার মালিক রাসেলের দেয়া তথ্য মতে প্রতিদিনের ন্যায় হোসেনপুর উপজেলার নুরুর দোকান এলাকায় তার বাড়ির সামনে অটো-রিকশাটি রেখে দুপুরের খাবার খেতে গেলে এ তিন জন মিলে অটোর ব্যাটারী খুলে নিয়ে আরেক রিকশা করে চলে যায় । ব্যাটারি খুলে নেওয়ার সময় রিকশার মালিকের চাচাতো বোন দেখে গিয়ে তার ভাইকে জানালে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া চৌরাস্তা বাজারে এসে ব্যাটারিসহ তাদের আটক করে। উৎসুক জনতা তাদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

পাকুন্দিয়া থানার এস আই আব্দুল আলীম জানান , খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হই। উদ্ধার হওয়া মালামালসহ ৩ চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

জাহিদ হাসান মুক্তার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি