মেহেরপুরের গাংনীতে ৩ ঘণ্টার ব্যবধানে আবারো সড়ক ঘটেছে দুর্ঘটনা । এ ঘটনায় শিপন হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার বন্ধু খোকন হোসেন। নিহত শিপন জেলার গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং আহত খোকন একই উপজেলার হোগলবাড়ীয়া গ্রামের আসমত আলীর ছেলে।
আজ বুধবার (০৮ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের গাংনীর ওলিনগর নামক স্থানে ট্রাক চাপায় হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে শিপন তার বাবার বাড়ী চিৎলা থেকে খোকনকে নিয়ে নানা বাড়ী হোগলবাড়ীয়া যাচ্ছি। অলিনগর নামক স্থানে একটি কপি বোঝায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যায়। তখন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই শিপন নিহত হয়। ভাগ্যক্রমে বেঁচে যায় খোকন। আহত খোকন বামন্দীর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মরদহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































