সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস, ১১ জেলায় সতর্কসংকেত

 অনলাইন ডেস্ক    ২০ মে, ২০২৪ ১১:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

বাংলাদেশের ১১ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আজ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন জানান, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: রাইসিসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন...

এ অবস্থায় দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

অনলাইন ডেস্ক