Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাইসিসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন

রাইসিসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন

 অনলাইন ডেস্ক    ২০ মে, ২০২৪ ১১:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 83 বার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজনকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ইরান থেকে আল জাজিরার প্রতিনিধি জানান, আমরা যখন হেলিকপ্টারের ধ্বংসাবশেষের দিকে তাকালাম, তখন দেখলাম হেলিকপ্টারের পুরো কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে।

আরও পড়ুন: বিসিএস নিয়ে নতুন সিদ্ধান্ত পিএসসির...

ইরানি কর্তৃপক্ষ আরও বলছে, কয়েকটি লাশ এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব। ফলে কার লাশ কোনটা তা এখনও শনাক্ত করা যায়নি।

অনলাইন ডেস্ক