চীনের রাজধানী বেইজিংয়ে শক্তিশালী টাইফুন ডকসুরির প্রভাবে আশপাশের অঞ্চলে প্রবল বৃষ্টিতে কমপক্ষে ২০ জন নিহত ও ২৭ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ধ্বংস হয়েছে রাস্তাঘাট, উপড়ে গেছে গাছ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাজধানী বেইজিংয়ে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
বুধবার (০২ আগস্ট) দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে বুধবার সকালের মধ্যে শহরটিতে ৭৪৪.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, শক্তিশালী টাইফুন ডকসুরির প্রভাবে বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। টানা চারদিনের প্রবল বর্ষণে দেশটির উত্তরাঞ্চলে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭ জন।
আরও পড়ন: ভারতের মহারাষ্ট্রে ক্রেন ভেঙে নিহত হয়েছেন ১৬ জন শ্রমিক...
প্রতিবেদনে বলা হয়, একটানা কয়েকদিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে ঘর-বাড়ি, রাস্তাঘাটসহ অসংখ্য ফসলি জমি ও স্থাপনা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র যানজট। বন্ধ রয়েছে রেলওয়ে স্টেশন।
এদিকে, জরুরি ভিত্তিতে ফোন পাওয়া মাত্রই বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস।
পিছিয়ে ছিলো না দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার থেকে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করেছেন তারা। এসময় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গরম কাপড় পৌঁছে দেন দেশটির সেনাবাহিনী।
এরই মধ্যে প্রায় ১ লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল।
এদিকে, ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।
অনলাইন ডেস্ক



























































































































































































.jpg)







.jpg)





























