Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

 অনলাইন ডেস্ক    ২ মার্চ, ২০২৪ ১২:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 47 বার

 ইরানে পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার (১ মার্চ) সকাল ৮টায় শুরু হয়েছে। যা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দেশটির নির্বাচন কমিশনের বরাতে সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, শেষ পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশি থাকলে ভোটগ্রহণের সময় বাড়ানো হতে পারে। এদিন সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাজধানী তেহরানে ভোট দিয়েছেন।

ভোট দেয়ার পর রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে খামেনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হচ্ছে। ভোট শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ইরানের জনসংখ্যা ৮ কোটি ৫০ লাখ। এর মধ্যে ৬ কোটি ১০ লাখের বেশি মানুষ এবার পার্লামেন্টে ভোট দেয়ার যোগ্যতা অর্জন করেছেন।

ভোটগ্রহণের জন্য সারাদেশে ৫৯ হাজার কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবারের নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে ১৫ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৩ ভাগ নারী প্রার্থী রয়েছেন। ইরানের সংসদ চার বছরের জন্য নির্বাচিত হয়। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ইরানের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। ৮৮টি আসনের বিপরীতে ১৪৪ জন আলেম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুলিশের মুখপাত্র ব্রিগেড জেনারেল সাঈদ মোন্তাজের আল-মাহদি জানিয়েছেন, নির্বাচনে নিরাপত্তা রক্ষার জন্য ইরানে এক লাখ ৯০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনলাইন ডেস্ক