দক্ষিণ কোরিয়ার বিরোধী দলীয় নেতা লি জায়ে-মিউংকে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসানে এক সংবাদ সম্মেলনে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত তাকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়া হয়।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করা হয়েছে। লি জায়ে-মিউংকে ২০ থেকে ৩০ সেন্টিমিটার (৭.৯-১১.৮ ইঞ্চি) লম্বা অস্ত্র দিয়ে আক্রমণ করেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লি জায়ে-মিউং। কিন্তু রক্ষণশীল ইউন সুক-ইওলের কাছে তিনি অল্প ব্যবধানে পরাজিত হন।
আরও পড়ুন: লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ১০ হুতি যোদ্ধা নিহত...

ছুরিকাঘাতের পর লি জায়েকে যখন হাসপাতালে নেয়া হয় তখন তিনি স্বাভাবিকই ছিলেন। ক্ষত হয়েছে তবে সেটি প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।
৫৯ বছর বয়সী লি জায়ে কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দিচ্ছেন। তিনি দক্ষিণ কোরিয়ার আইনসভার বর্তমান সদস্য নন, তবে ২০২৪ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য পরবর্তী সাধারণ নির্বাচনে তিনি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























