অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস প্রদেশের একটি অঞ্চলে শুক্রবার (৬ অক্টাবর) বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করেপুলিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে পাইলট এবং তিনজন শিশু রয়েছে।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ক্যানবেরা থেকে দ্য সিরাস এসাআর২২ বিমানটি উড্ডয়ন করে।
এরপর দেশটির স্থানীয় সময় তিনটার দিকে সিডনি থেকে ২৯০ কিলোমিটার দূরে কুয়েনবিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে পাইলট সহ আরও তিনজন আরোহী ছিলো। বিমানে থাকা সকল আরোহী নিহত হয়। আরোহীরা সবাই শিশু।
আরও পড়ুন: স্পন্সর ভিসা নিয়ে সুখবর দিল ইতালি...
পুলিশ জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবা কর্মীরা পৌঁছান এবং তারা আগুন নিয়ন্ত্রণ করেন। তবে বিমানটিতে থাকা কেউ বেঁচে ছিল না। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























