Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মসজিদের ছাদ ধসে প্রাণ গেল ৭ মুসল্লির

মসজিদের ছাদ ধসে প্রাণ গেল ৭ মুসল্লির

 অনলাইন ডেস্ক    ১২ আগষ্ট, ২০২৩ ১৪:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 81 বার

নাইজেরিয়ায় একটি মসজিদের ছাদ ধসে পড়ে সাত জন মুসল্লি নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় কাদুনার জারিয়া শহরের মসজিদে শত শত মুসল্লিরা শুক্রবার দুপুরের নামাজ আদায় করার সময় এই ঘটনা ঘটে।

ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জারিয়া এমিরেট কাউন্সিলের কর্মকর্তারা।

জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেছেন, প্রাথমিকভাবে চারটি মৃতদেহ পাওয়া যায় ও উদ্ধারকারীরা ধসে পড়া মসজিদে তল্লাশি চালিয়ে আরও তিন জনকে মৃত অবস্থায় পায়।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নৌকাডুবি, ২৩ রোহিঙ্গা নিহত...

তিনি আরও বলেন, ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মসজিদটি ১৮৩০-এর দশকে নির্মিত হয়েছিল।

কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি বলেন, দ্রুত এই ঘটনার তদন্তের করা হবে। একই সঙ্গে তিনি এই ‘হৃদয়বিদারক ঘটনায়’ ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

অনলাইন ডেস্ক