ইকুয়েডরের সবচেয়ে বিপজ্জনক কারাগার বলে খ্যাত গুয়াকিলের গুয়াআসে গ্যাং ওয়ারে অন্তত ৩১ জন নিহত হয়েছে। কারাগারে ভয়াবহ এই সহিংসতার পরপরই দেশের কারাগারগুলোতে ২ মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল জানিয়েছে, কারাগারে বিভিন্ন গ্যাং ওয়ারের মধ্যকার সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছে।
অ্যাটর্নি জেনারেল আরও জানিয়েছেন, এই সংঘর্ষে আরও অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই হাজার ৭০০ শত অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে গুয়াআস কারাগারে।
ইকুয়েডর কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াআস কারাগারের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। কারাগারটিতে বর্তমানে বন্দী রয়েছেন ৫ হাজার ৬০০জন।
আরও পড়ুন: মিয়ানমারে চারদিনে ৫০ জান্তা সেনা নিহত...
সরকার জানিয়েছে, দেশের অন্তত ৬টি কারাগারে এই সংঘর্ষ সংঘটিত হয়। এই গ্যাং ওয়ারের সময় অন্তত ১২০ জন কারারক্ষীকে জিম্মি করেছিল গ্যাংগুলো এবং তাদের সবাইকে মুক্ত করা হয়েছে।
এদিকে, কারাগারে সংঘর্ষের ঘটনায় দেশের কারাগারগুলোতে ২ মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো।
অনলাইন ডেস্ক



























































































































































































.jpg)







.jpg)





























