Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভারতের মহারাষ্ট্রে ক্রেন ভেঙে নিহত হয়েছেন ১৬ জন শ্রমিক।

ভারতের মহারাষ্ট্রে ক্রেন ভেঙে নিহত হয়েছেন ১৬ জন শ্রমিক।

 অনলাইন ডেস্ক    ১ আগষ্ট, ২০২৩ ১৩:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

ভারতের মহারাষ্ট্রে সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে রাজ্যের থানের শাহপুরে ক্রেন ভেঙে পড়ে ১৬ জন নিহত ও আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। এছাড়াও ধ্বংসস্তূপে আরও পাঁচজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

একটি নির্মাণকাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খবর এনডিটিভি।

খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে থানের শাহপুরের কাছে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এখনো পাঁচজন ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন।

এই রাজ্যের সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়েটি তৃতীয় স্তর করার জন্য নির্মাণকাজে মেশিনটি ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন: ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে পুলিশসহ নিহত ৪...

নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের পাশাপাশি মৃতদেহগুলোকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন। তখনই গার্ডার লঞ্চ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

উল্লেখ্য, গার্ডার লঞ্চিং মেশিন একটি বিশেষ ক্রেন; যা মাধ্যমে বড় বড় ইস্পাতের বিম বা গার্ডার সরানো হয়। হাইওয়ে, রেলসেতু নির্মাণ সহ বড় ভবনের ভিত্তি তৈরিতে এই ক্রেন ব্যবহার করা হয়ে থাকে।

অনলাইন ডেস্ক