Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০

 অনলাইন ডেস্ক    ২৩ এপ্রিল, ২০২৪ ১২:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির নৌবাহিনীর মহড়া চলাকালীন হেলিকপ্টার দুটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল মালয়েশিয়া নৌবাহিনী।

নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার সময় পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টার দুটিতে ১০ জন ক্রু সদস্য ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির...

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলেই ক্রু সদস্যদের মৃত্যু নিশ্চিত করা হয়। শনাক্তের জন্য মরদেহগুলো লুমুত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজ্যের ফায়ার ও রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ঘটনা সম্পর্কে জানতে পারেন। কী কারনে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনার তদন্ত করছে নৌবাহিনী।

অনলাইন ডেস্ক