যাত্রা শুরু করল বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী

 অনলাইন ডেস্ক    ২৮ জানুয়ারী, ২০২৪ ১৫:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’জাহাজটি গত শনিবার সূর্যাস্তের আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করেছে।

টাইটানিকের চেয়েও পাঁচ গুন বড় এই প্রমোদতরী যেন সাগরের অন্তহীন নীলের মাঝে আস্ত এক মায়া নগরী। এতে আছে বিনোদনের এক অনন্য জগত।

আইকন অফ দ্য় সিজ-এর দৈর্ঘ্য ৩৬৫ মিটার (১,১৯৭ ফুট)। এই ক্রুজ জাহাজে ২০টি ডেক রয়েছে, রয়েছে ৭টি সুইমিং পুল ও ৬টি ওয়াটার স্লাইড। মোট ওজন ২৫০,৮০০ টন।


এছাড়াও জাহাজটির সবচেয়ে উপরের ডেকে আছে ৪০ টির বেশি বার, রেস্তোঁরা, লাউঞ্জ এবং বিনোদোনস্থল। বিশাল এই তরীতে থাকতে পারবেন ৭ হাজার ৬০০ জন যাত্রী।

আরও পড়ুন: পঞ্চগড়, দিনাজপুরে তাপমাত্রা নামল ৫.৫, ২৮ জেলায় শৈত্যপ্রবাহ...

রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানাধীন এই প্রমোদতরীর সামনের দিকে আছে 'অ্যাকোয়াডোম'। সেখানে দেখা যাবে জলপ্রপাত। আরও আছে পাঁচ ডেক উঁচু ও খোলা সেন্ট্রাল পার্ক।


'থ্রিল আইল্যান্ড'-নামে বিশালাকার ওয়াটার পার্কও আছে এ প্রমোদতরীতে। সরাসরি সমুদ্রের দৃশ্য দেখার জন্য আছে 'রয়্যাল প্রমেনেড'।

এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ছিল রয়্যাল ক্যারিবিয়ানের 'ওয়ান্ডার অফ দ্য় সিজ'। সেটিকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী হল আইকন অব দ্য সিজ।

অনলাইন ডেস্ক