Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইমরান খান গ্রেপ্তার: যা বললো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইমরান খান গ্রেপ্তার: যা বললো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

 অনলাইন ডেস্ক    ৬ আগষ্ট, ২০২৩ ১৩:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়ার পরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শনিবার (৫ আগস্ট) লাহোরের বাসভবন জামান পার্ক থেকে পাঞ্জাব পুলিশের একটি দল গ্রেপ্তার করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই ঘটনা সম্পর্কে জানতে চায় পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ। পরে দ্য নিউজ নিকট ইমেইলের মাধ্যমে পাঠানো উত্তরে মন্ত্রণালয় বলেন, ‘ইমরান খান ও অন্যান্য রাজনীতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।’

আজ রোববার (৬ আগস্ট) পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, ‘আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও পাকিস্তানি আইনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানাই। (আমাদের) এই দৃষ্টিভঙ্গি সারা বিশ্বের জন্য প্রযোজ্য।’

এর আগে ইমরান খান বেশ কয়েকবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করেছে। প্রতিবারই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

আরও পড়ুন: জাহাজের হালে চড়ে আটলান্টিক পাড়ি, ১৪ দিন পর উদ্ধার ৪ নাইজেরীয়ান...

ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করে পাকিস্তান নির্বাচন কমিশন। এ মামলায় ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, ইমরান খান ইচ্ছাকৃতভাবে ইসিপিতে (তোশাখানা উপহারের) জাল বিবরণ জমা দিয়েছেন। দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হওয়ায় তাকে নির্বাচনী আইনের ১৭৪ ধারার অধীনে ৩ বছরের জন্য কারাগারে পাঠানো হয়েছে।

পাকিস্তানের আইন অনুযায়ী, এই ধরণের অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা দেশের নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারান।

পাকিস্তানে খুব সম্ভবত আগামী ২ সপ্তাহের মধ্যে সংসদ ভেঙে দেওয়া হতে পারে। নভেম্বরের মাঝামাঝি সময়ে বা তার আগেই হতে পারে পরবর্তী জাতীয় নির্বাচন।

আরও পড়ুন: চীনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যায় নিহত ২০ এবং নিখোঁজ ২৭...

শনিবার গ্রেপ্তার হওয়ার পর ইমরান খানের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ প্রকাশ করা হয়।

সেখানে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘এই বার্তা যতক্ষণে আপনাদের কাছে এসে পৌঁছাবে, ততক্ষণে তারা আমাকে গ্রেপ্তার করে ফেলবে। আমার শুধু একটাই অনুরোধ ও আহ্বান, আপনারা চুপচাপ বাসায় বসে থাকবেন না।’

অনলাইন ডেস্ক