Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইতালির বন্যায় মৃতের সংখ্যা ১৪, ঘরবাড়ি ছেড়েছেন ৩৬ হাজার বাসিন্দা

ইতালির বন্যায় মৃতের সংখ্যা ১৪, ঘরবাড়ি ছেড়েছেন ৩৬ হাজার বাসিন্দা

 অনলাইন ডেস্ক    ২১ মে, ২০২৩ ১২:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

ইতালির উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ এবং ঘরবাড়ি ছেড়েছেন ৩৬ হাজারের বেশি বাসিন্দা।

ইতালির দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানী রোম শহরেও। টাইবার নদীর পানি বিপৎসীমা স্পর্শ করায় সেখানে পর্যটকদের আনাগোনা সাময়িক বন্ধ এবং ভাসমান খাবারের রেস্তোরাঁগুলোও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি দেখা দিয়েছে রাজধানী শহর রোমেও। এই বৈরী আবহাওয়ার ও বৃষ্টির অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ।

স্থানীয়রা জানিয়েছেন, বন্যার পূর্বাভাস থাকা সত্ত্বেও আগাম কোন প্রস্তুতি গ্রহণ করেনি দেশটির বর্তমান সরকার। এতে মৃত্যের সংখ্যা বাড়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছেন তারা।

এদিকে, রোমানিয়াতে বন্যার পর সেখানেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাভানার দুটি শহর খালি করার জন্য নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

এছাড়াও খুব বেশি জরুরি নাহলে ওই এলাকার বাসিন্দাদের বাসাবাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক