বহুল প্রতীক্ষিত ইতালির স্পন্সর ভিসা। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বাংলাদেশে অবস্থিত বিদেশগামী নাগরিকরা। আর এই নাগরিকদের অপক্ষোর অবসান ঘটিয়ে স্পন্সর ভিসার ২০২৩ এর অফিসিয়াল গ্যাজেট প্রকাশ করেছে ইতালির সরকার।
বুধবার (৪ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই গ্যাজেট প্রকাশ হয়।
স্পন্সর ভিসার আবেদনপত্র শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন ক্লিক ডে। স্থায়ী বা পার্মানেন্ট স্পন্সরের আবেদন জমার ক্লিক ডে শুরু হচ্ছে চলতি বছরের ২ ডিসেম্বর সকাল ৯টা থেকে।
অফিসিয়াল গ্যাজেট অনুযায়ী, ডোমেস্টিক, কলফ ও বাসাবাড়ির কাজের ভিসার ক্লিক ডে এ বছরের ৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে। এছাড়া সিজনাল ও কৃষি স্পন্সরের আবেদনপত্রের ক্লিক ডে ১২ ডিসেম্বর সকাল ৯ টা থেকে শুরু হবে।
২০২৩ সালের মোট স্পন্সর ভিসার সংখ্যা ১ লাখ ৩৬ হাজার। এর মধ্যে স্থায়ী স্পন্সর ভিসা হবে মোট ৫২ হাজার ৭৭০টি, সিজনাল এবং কৃষি স্পন্সর ভিসার মোট সংখ্যা ৮২ হাজার ৫৫০টি।
আরও পড়ুন: 'ইমরান খানকে বিষপ্রয়োগ করা হতে পারে': বুশরা বিবি...
প্রকাশিত গ্যাজেট থেকে আরও জানা যায়, ডোমেস্টিক কাজের জন্য আলাদাভাবে ভিসা ছাড়া হচ্ছে মোট ১০-১২ হাজার। এ ছাড়াও স্ব-নিয়োজিতদের ভিসার সংখ্যা ৬৮০টি।
এ বছর সব ধরনের আবেদনপত্র গ্রহণ করা হবে কোটা পূর্ণ হওয়ার আগ পর্যন্ত। ভিসার মাধ্যমে কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনপত্র জমা নেয়া বন্ধ হয়ে যাবে।
প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বিগত দিনে ইতালিতে স্পন্সর ভিসা বিজয়ী হওয়ার সংখ্যার দিক দিয়ে বাংলাদেশিরা রয়েছে প্রথম সারিতে। তাইতো আবেদনও করেন বিশাল সংখ্যক আগ্রহী বাংলাদেশি।
সঠিক মালিক অথবা ভালো কোম্পানির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আবেদন করতে পারলে ইতালির স্পন্সর ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই দ্রুত সময়ের মধ্যে আবেদন করা জরুরি।
ইতালি সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্পন্সর ভিসার সংখ্যা দিন দিন বৃদ্ধি করেছেন। এতে সুযোগ পাচ্ছেন লাখ বাংলাদেশি। পশ্চিম ইউরোপের শিল্প সমৃদ্ধ এবং প্রাচীন সভ্যতার দেশ ইতালিতে এখন প্রায় দুই লাখ ৫০ হাজার বাংলাদেশি বসবাস করছেন।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























