ইমরান খান ও বুশরা বিবি ৮ দিনের রিমান্ডে

 অনলাইন ডেস্ক    ১৫ জুলাই, ২০২৪ ২০:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 72 বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আগামী ২২ জুলাই তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। রোববার (১৪ জুলাই) জিও নিউজ এই তথ্য জানান।

তোশাখানা উপহার পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের জন্য আদিয়ালা কারাগারের উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার দেখায়।

ইমরান খানের আইনজীবী জহির আব্বাস চৌধুরী বলেন, ইমরান ও বুশরা বিবির ১৪ দিনের রিমান্ড চেয়েছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনএবি। আগামী ২২ জুলাই তাদেরকে আদালতে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে।

তোশাখানা মামলার সঙ্গে স্ত্রী বুশরা বিবির কোনো সম্পর্ক নেই উল্লেখ করেন তিনি। একইসঙ্গে বিচারককে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি করেন ইমরান।

গত বছরের আগস্ট বিভিন্ন মামলায় কারাগারে আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। গেল জুনে সাইফার মামলায় খালাস পান ইমরান খান।

তবে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি সংক্রান্ত দুটি মামলার একটিতে ১৪ বছর এবং অন্যটিতে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয় পিটি আই নেতাকে। যদিও উভয় মামলার সাজা হাইকোর্ট স্থগিত করেছেন।

অনলাইন ডেস্ক