Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে আজ

সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে আজ

 অনলাইন ডেস্ক    ১৮ জুন, ২০২৩ ১১:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

সামনেই পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রোববার (১৮ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।

সৌদি আরব, আরব আমিরাত, ওমানসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে আজ সন্ধ্যায়। এ তথ্য বলা হয়েছে খালিজ টাইমসের একটি প্রতিবেদনে।

আরবি বছর ১৪৪৪ হিজরি সনের এগারো তম মাস জিলকদের ২৯তম দিন আজ। ইংরেজি বছরের মাসগুলো সাধারণত ৩০ ও ৩১ দিনে হয়ে থাকলেও আরবি মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।

আরো পড়ুন: ভিজিট ভিসা নিয়ে সুখবর দিল আরব আমিরাত...

মহাকাশীয় গণনায় ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে ইংরেজী বছরের ১৯ জুন সোমবার।


মুনসাইটিংডটকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে না। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে অবশ্যই বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে।কিন্তু সোমবার বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে।

উল্লেখ্য, রোববার মধ্যপ্রাচ্যে জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে।

আর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।

অনলাইন ডেস্ক