Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চার বছর পর দেশে ফিরলেন নওয়াজ শরিফ

চার বছর পর দেশে ফিরলেন নওয়াজ শরিফ

 অনলাইন ডেস্ক    ২২ অক্টোবার, ২০২৩ ১৪:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 57 বার

প্রায় চার বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর পাকিস্তানে ফিরেছেন দেশটির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সাবেক এই প্রধানমন্ত্রী শনিবার (২১ অক্টোবর) দুপুরে একটি চাটার্ড বিমানে করে দুবাই হয়ে ইসলামাবাদে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতারা ও পরিবারের সদস্যেরা।

নওয়াজ দেশে ফেরায় তার দল পাকিস্তান মুসলিম লীগ গ্রেটার ইকবাল পার্কে মিছিলের আয়োজন করেন। সেই মিছিলে অংশগ্রহণ করেন নওয়াজের কর্মী-সমর্থকরা। এছাড়া সেখানে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সাত হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়।

এদিকে, জানুয়ারি মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ অংশ নিতে না পারলেও, নিজ দল পিএমএল-এনের প্রচারণায় সামনে থেকেই নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।

নওয়াজ ১৯৯০ থেকে ১৯৯৩, ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট তিনবার পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।


তবে ক্ষমতার মেয়াদের শেষ দিকে ২০১৭ সালে আদালত দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে তাকে রাজনীতিতে অযোগ্য ঘোষণা করেন । ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন নওয়াজ।

এরপর ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

২০১৮ সালে দুর্নীতির দুই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর নাওয়াজের ১৪ বছর কারাদণ্ড হয়। তবে দণ্ডিত হলেও নওয়াজকে জেলে যেতে হয়নি। শারীরিক অসুস্থতার জন্য বিদেশে চিকিৎসার অনুমতি চাইলে আদালত তাকে অনুমতি দেন।

এরপর ২০১৯ সালে চিকিৎসার জন্য তিনি লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে চলে যান।

আরও পড়ুন: ইতালি প্রবাসীদের জন্য সুখবর, বাড়ছে আয়...

গত বছর ইমরান খান সরকারকে উৎখাত করার পর পাকিস্তানের ক্ষমতায় আসে পিএমএল-এন নেতৃত্বাধীন জোট সরকার। যার প্রধানমন্ত্রী হন নওয়াজের ছোট ভাই শাহবাজ় শরিফ।

আর এই শাহবাজ়ই প্রথম বলেছিলেন যে, ভোটের আগে পাকিস্তানে ফিরে এসে দলের নেতৃত্ব নিজের হাতে তুলে নিতে পারেন নওয়াজ। কিন্তু সেক্ষেত্রে বিমানবন্দরে নামার পরই তিনি গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কাও ছিল।


কিন্তু চলতি মাসের গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পাকিস্তানের একটি আদালত, নওয়াজকে আগাম জামিন দিয়ে জানান, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত নওয়াজকে গ্রেফতার করা যাবে না। তবে নওয়াজের বিরুদ্ধে মামলাগুলো চলবে বলে জানান আদালত।

এদিকে নির্বাচনে ‘অযোগ্য’ হওয়ায় ভোটে লড়তে পারবেন না নওয়াজ। তবে তার দলের বক্তব্য, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন নওয়াজই।

অনলাইন ডেস্ক