মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে স্থানীয় সময় গত রোববার আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল হলিডে পার্টি। ওই হলিডে পার্টিতে সশস্ত্র গোষ্ঠী সদস্যদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে মেক্সিকান কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে গত রোববার ভোরে এই আক্রমণের ঘটনাটি ঘটে। সেসময় সশস্ত্র গোষ্ঠী সদস্যরা পোসাদা নামে ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে যোগদানকারীদের ওপর গুলি চালায়। ওই হামলায় এক ডজন লোক নিহত হয়।
আরও পড়ুন: অবৈধ অভিবাসীদের দারুণ সুসংবাদ দিল কানাডা...
গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, ওই হামলায় ১২ জনকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার আর কোনো বিবরণ সেখানে দেয়া হয়নি।
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























