Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় আহত ৫

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় আহত ৫

 অনলাইন ডেস্ক    ৯ মে, ২০২৩ ১২:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

রাশিয়ার রাজধানী ও বৃহত্তম নগরী মস্কোতে মঙ্গলবার (৯ মে) বিজয় দিবসের আগেই বাখমুত দখলের লক্ষ্য ছিলো রাশিয়ার। তবে সে লক্ষ্য অর্জন সম্ভব না হলেও বিজয় দিবসের ২৪ ঘণ্টা আগে ইউক্রেন জুড়ে বড় মাত্রার ড্রোন হামলা চালিয়েছে মস্কো।

এই ড্রোন হামলায় ৫ জন আহত হয়েছে বলে জানান কিয়েভের মেয়র। মঙ্গলবার মধ্যরাতে চালানো হয় এই ড্রোন হামলা। আর এই হামলাকে এ পর্যন্ত রাশিয়ার চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা বলে উল্লেখ করেছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো।

কিয়েভের মেয়র আরো জানান, ইরানের কাছ থেকে তৈরি প্রায় ৬০টি কামিকাজে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যার মধ্যে কিয়েভের বিভিন্ন স্থানকে নিশানা করে প্রয় ৩৬ টি ড্রোন চালানো হয়। সব কয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জনান কিয়েভের মেয়র ভিতালি।

কিয়েভের সামরিক প্রশাসন বলেছে, ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে জুলিয়ানি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে। তাই জুলিয়ানি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ব্যবস্থা নিতে হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় শেভচেঙ্কিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে মানুষ আহত হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসন আরো বলেছেন, কৃষ্ণ সাগরের বন্দর নগরী ওদেসায় রাশিয়া ৮ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি গুদামে আগুল লাগিয়ে দেয় এতে গুদামটিতে মজুদ করা ত্রাণ সহায়তার সব পণ্য ত্রাণ ধ্বংস হয়ে গেছে।

অনলাইন ডেস্ক