Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্তে নিহত সহ আহত কয়েকজন

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্তে নিহত সহ আহত কয়েকজন

 অনলাইন ডেস্ক    ২১ মে, ২০২৩ ১১:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

সুইজারল্যান্ডের পন্টস-ডি-মার্টেলে ফরাসি সীমান্তের কাছে শনিবার স্থানীয় সময় সকাল ১০টার সময় একটি পাহাড়ে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত সহ আহত হয়েছেন।

স্থানীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পন্টস-ডি-মার্টেলের পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। পুলিশ বিমান বিধ্বস্তের স্থানে পৌঁছেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কোন ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারেও কিছু জানায়নি বিমান কতৃপক্ষ।

দেশটির পুলিশ বলেছেন, বিমান বিধ্বস্তের এই ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। নিহত বা আহতের ব্যাপারে নির্দিষ্ট করে কোন তথ্য এখন পর্যন্ত আমরা পাই নি। বিমানে কত জন আরোহী ছিলো সে ব্যাপারেও আমরা এখন পর্যন্ত কিছুই জানতে পারিনাই।

পুলিশের ওই মুখপাত্র স্থানীয় বার্তা সংস্থা কিস্টোন-এটিএসকে বলেছেন, আমরা প্রথমে নিহতদের পরিবারকে বিমান বিধ্বস্তের ব্যাপারে জানাবো এবং এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরটিএন বলছে, পাহাড়ে বিমান বিধ্বস্তের স্থানে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী পরিষেবা এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সাময়িকভাবে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক