Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সিরিয়ায় সেনাবাহিনীর বাসে আইএসের হামলা, নিহত ২৩

সিরিয়ায় সেনাবাহিনীর বাসে আইএসের হামলা, নিহত ২৩

 অনলাইন ডেস্ক    ১২ আগষ্ট, ২০২৩ ১৪:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 52 বার

ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর বাসে শুক্রবার (১১ আগস্ট) হামলা চালিয়েছে। এই হামলায় সেনাবাহিনীর ২৩ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

প্রতিষ্ঠানটি জানায়, বৃহস্পতিবার (১০ আগস্ট) আইএসের সদস্যরা দির ইজ্জর প্রদেশে সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে হামলা চালায়। হামলায় সিরিয়ার ২৩ সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। আহত সেনাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অবজারভেটরি জানিয়েছে, বাসে থাকা আরও বেশ কয়েকজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। তবে এই সংখ্যা কত তা জানা যায়নি।

আরও পড়ুন: সপ্তাতে ৩ হামলার স্বীকার মস্কো, ২ ড্রোনকে গুলি করে নামালো রাশিয়া...

২০১৯ সালে সিরিয়ায় দখল করা তাদের শেষ ভূখণ্ডটি হারায় আইএস জঙ্গিরা। ভূখণ্ড হারানোর পরও সিরীয় মরুভূমির বিস্তীর্ণ এলাকায় তাদের একটি অংশ আত্মগোপন করে ছিলো। লুকিয়ে থাকা এসব জঙ্গি এভাবে অতর্কিতে হামলা চালিয়ে পালিয়ে যায়।

আইএস জঙ্গিরা কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়ে দিয়েছে।

গত সপ্তাহে আইএসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাকা প্রদেশে সিরিয়ার সেনা ও সরকারপন্থি যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছিলো। ওই হামলায় অন্তত ১০ সিরীয় সেনা নিহত হয়েছিলো।

অনলাইন ডেস্ক